ইয়েমেনের হুতি নেতা আবদেল মালেক আল-হুতি তাইজ শহর অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, শহরে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা নেই, কেবল অস্ত্র প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তবে স্থানীয় সূত্র ভিন্ন চিত্র দিচ্ছে। গত অক্টোবরের শুরু থেকে তাইজ শহরের সঙ্গে সংযোগকারী দুটি স্থলপথ বন্ধ থাকায় শহরটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ৮ লাখ মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছানো নিয়ে উদ্বেগ বাড়ছে।








