ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কন্টেন্ট রাইটার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ২৯ আগস্ট থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আগ্রহী প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, ওয়েবসাইট কন্টেন্ট, সংবাদ প্রতিবেদন, ফিচার স্টোরি লেখা ও সম্পাদনা, প্রচারণামূলক ভিডিও/পডকাস্ট স্ক্রিপ্ট তৈরির দক্ষতা প্রয়োজন। অভিজ্ঞতা ১-৩ বছর, চাকরি ফুলটাইম, কর্মস্থল ঢাকা (সাভার)।









