যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতা উপেক্ষা করে ইউক্রেন রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। এতে স্থাপনাটিতে আগুন লেগে যায়। এই ঘটনা মস্কোর সঙ্গে কিয়েভের যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের চাপ এবং ইউক্রেন-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত চালানো এই হামলা চলতি বছরে রাশিয়ার ওপর ইউক্রেনের অন্যতম বড় ড্রোন অভিযান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর দেশটির বিভিন্ন এলাকায় ১ হাজার ১৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার লক্ষ্য ছিল সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনাল।







