গাজীপুরের টঙ্গীর একটি আবাসিক মাদরাসায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শিশুটির স্বজনদের হাতে এক শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা শুরু হয়। পরে শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগও ওঠে।
ঘটনাটি ঘটে গত বুধবার (২১ অক্টোবর) আউচপাড়া এলাকার ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায়। শিশুটির পরিবারের অভিযোগ, মাদরাসার শিক্ষক মোসলেম আহম্মদ শিশুটির সঙ্গে অশালীন আচরণ করেছেন। অন্যদিকে, মাদরাসা কর্তৃপক্ষ শিশুটির বাবার বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ এনেছে। পুলিশ উভয় পক্ষের অভিযোগ তদন্ত করছে।








