গাজার অন্যতম প্রধান কুয়েত হাসপাতাল জ্বালানি সংকটের কারণে আগামী রোববার থেকে অধিকাংশ চিকিৎসা সেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বন্ধের বিষয়ে তারা অবহিত হয়েছে।
এর ফলে অস্ত্রোপচার, প্রসূতি সেবা, বহির্বিভাগ, পরীক্ষা-নিরীক্ষা, অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহন সেবা বন্ধ থাকবে। তবে সাধারণ ও প্রসূতি জরুরি বিভাগ চালু থাকবে। এই সিদ্ধান্তে প্রতিদিন হাজার হাজার ফিলিস্তিনি প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।






