ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধে যোগ দেওয়ার ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাব দিয়েছিলেন। তিনি আশা করেছিলেন, এই সামরিক সহযোগিতা আঞ্চলিক সম্পর্ক জোরদার করবে এবং ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুলবে। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।







