চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম টানা শাটডাউন ও অসহযোগ কর্মসূচির মধ্যে সিন্ডিকেট সভা করেছেন। তবে এই সভায় উপাচার্য ছাড়া চুয়েটের অন্য কোনো শিক্ষক সদস্য উপস্থিত ছিলেন না। সভাটি অনলাইনে অনুষ্ঠিত হয়।
উপাচার্য পরিবর্তন নিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলন চলছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর গত মঙ্গলবার উপাচার্যকে ক্যাম্পাস থেকে বের করে নিয়ে যায় প্রশাসন। এরপর তিনি এই সভা আহ্বান করেন।






