শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এইচএসসি পরীক্ষায় ২৯৩টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। এসব প্রতিষ্ঠান বন্ধ না করে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাস করার পরিকল্পনা করছে সরকার। তিনি শিক্ষকদের আশ্বস্ত করেছেন যে এই প্রক্রিয়ায় তাদের চাকরি যাবে না।
শিক্ষামন্ত্রী বলেন, অনেক জায়গায় অযাচিত কলেজ হয়েছে এবং রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। তাই সীমিত পরিসরে এগুলোকে কিভাবে পুনর্বিন্যাস করা যায়, তা নিয়ে সরকার ভাবছে। জিরো পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ায় সেগুলোকে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টি বিবেচনা করা হবে।






