রাজধানীর আজিমপুর সরকারি কলোনিতে বসবাসকারী ছাত্রীরা হঠাৎ বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন। সরকারি আবাসন পরিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বা ভাড়াটেদের সরিয়ে দিতে হবে, অন্যথায় বরাদ্দ বাতিল করা হবে। এতে বিপাকে পড়েছেন ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
পরীক্ষার আগে এমন পরিস্থিতিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন। হলগুলোতে আসন না থাকায় তারা বাইরে ভাড়া থাকছেন। এই অবস্থায় জরুরি ভিত্তিতে হলে আসন বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।






