এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়েই ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন।
ইংরেজিতে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, যা সামগ্রিক পাসের হারে বড় প্রভাব ফেলেছে।









