রাজধানীর গুলশান-বনানীতে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো বইমেলা শুরু হয়েছে। বুধবার রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
মেলায় প্রথমা প্রকাশনসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনীর বাংলা ও ইংরেজি ভাষার সৃজনশীল সাহিত্য, মুক্তিযুদ্ধ, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, গবেষণা, ভ্রমণ ও অনুবাদের বই পাওয়া যাচ্ছে। ব্র্যাক ব্যাংকের কিউআর ব্যবহার করলে বা নির্দিষ্ট প্রকাশনীর বই কিনলে বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।











