ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য ‘ক্লিন কেয়ার’ নামে একটি অ্যাপ চালু করেছে। গত ৭ জুলাই উদ্বোধন হওয়া এই অ্যাপটি ১ আগস্ট থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে। অ্যাপটির মাধ্যমে নাগরিকরা রাস্তার পাশে জমে থাকা ময়লা, বর্জ্য অপসারণে বিলম্ব বা অন্যান্য পরিচ্ছন্নতা বিষয়ক সমস্যা সরাসরি কর্তৃপক্ষের কাছে জানাতে পারছেন।
১৮ অক্টোবর পর্যন্ত অ্যাপটিতে মোট ২ হাজার ৮১০টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ১ হাজার ৯০৯টি নিষ্পত্তি করা হয়েছে। প্রায় ৭৪.৪৫ শতাংশ অভিযোগের সমাধান হয়েছে। এছাড়া, ৪৩৩টি নাগরিক মতামতের মধ্যে ৩৬১টি ছিল ইতিবাচক, যা অ্যাপটির গড় রেটিং ৫ এর মধ্যে ৪.৫ এ পৌঁছেছে।











