ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কম্পানি পিএলসি (ডেসকো) শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানিয়েছে। সম্প্রতি ডেসকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূজার ছুটির সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের এই নির্দেশনা মেনে চলতে হবে। যেকোনো প্রয়োজনে গ্রাহকরা ডেসকোর হটলাইন নম্বর ১৬১২০ অথবা ১৬৯৯৯-এ যোগাযোগ করতে পারবেন।











