ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন জোন ও বিভাগে পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) এ-সংক্রান্ত কার্যালয় আদেশ জারি করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা আদেশে কর্মকর্তাদের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে। এর আগে একই দিন অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি এবং পদায়ন করা হয়।
















