গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থী ও কর্মচারীদের মধ্যে হাতাহাতি ও মারধর হয়েছে। ঘটনায় তিন দর্শনার্থী আহত হয়েছেন এবং তাদের মোবাইল, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী সালমা মোস্তারী (৪৪) ও তাঁর দুই ছেলে জারিফ (১৫) ও মাহিম (১৭) দুপুরে মিনিবাসে পার্কে গিয়েছিলেন। মিনিবাসের অপরিষ্কার আসন নিয়ে প্রতিবাদ করায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হয়। পরে তাদের ওপর হামলা চালানো হয়, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়, এবং তাদের কয়েক ঘণ্টা আটকে রাখা হয়।









