যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) কানাডাকে প্রথম সহযোগী সদস্য করার প্রস্তাব থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই প্রস্তাব কার্যকর হলে তিনি ইউরোপের ওপর কঠোর শুল্ক আরোপ করবেন অথবা বাণিজ্য বন্ধ করে দেবেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের এই প্রস্তাবকে ট্রাম্প ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। তবে ইউরোপীয় কমিশন জানিয়েছে, প্রস্তাবটি অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং সম্মিলিত শক্তি বৃদ্ধির লক্ষ্যে করা হয়েছে। ফ্রান্সের ইউরোপবিষয়ক মন্ত্রী বেঞ্জামিন হাদাদ বলেছেন, ইইউর ভূরাজনৈতিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা নেই।





