আত্মপ্রকাশের দুই বছরের মাথায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রথম কাউন্সিলকে সামনে রেখে দলের শীর্ষ কয়েকটি পদে পরিবর্তন এবং দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) এনসিপির একটি সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রমতে, দলের আহ্বায়ক ও সদস্যসচিব পদ বহাল থাকলেও মুখপাত্র, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং মুখ্য সমন্বয়ক—এই চারটি পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনর্গঠনের পর কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা হবে ১৫১ জন।







