তেল আবিব বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বিক্ষোভের মুখে পড়েছেন। প্রতিবাদকারীরা 'এখানে ফ্যাসিবাদ চলবে না' স্লোগান দিয়ে তার বিরুদ্ধে অবস্থান নেন।
বিক্ষোভের মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মীদের সহায়তায় বেন-গভিরকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হয়। এই বিক্ষোভের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।







