মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত নিজ দূতাবাস থেকে নাগরিকদের সতর্কবার্তা জারি করেছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, হুতি মিলিশিয়ারা দ্রুত সংঘাত বাড়িয়ে তুলতে পারে এবং বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালাতে পারে। এছাড়া, ইরান ও তার সমর্থক গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা বা মার্কিন নাগরিকদের ওপরও হামলা চালাতে পারে। নাগরিকদের ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্নের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।







