ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, গণমাধ্যমে চাপ সৃষ্টি বা সামরিক হুমকি দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে- যুক্তরাষ্ট্রের এমন ধারণা ভুল। তিনি দাবি করেন, নিজেদের ভুল হিসাব-নিকাশের কারণেই যুক্তরাষ্ট্র এমন এক সংকটের চোরাবালিতে আটকে গেছে, যেখান থেকে বের হওয়ার পথ তাদেরই খুঁজে নিতে হবে।
গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র বুঝতে ব্যর্থ হচ্ছে যে আজকের ইরান অপমানজনক পাহলভি যুগের ইরান নয়, বরং এটি আত্মবিশ্বাস ও প্রতিরক্ষা সক্ষমতায় বলীয়ান এক দুর্ভেদ্য দুর্গ। এই ভূখণ্ডের মর্যাদা নিয়ে কোনো বিদেশি শক্তিকে শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ ইরান কখনোই দেবে না।












