শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে মর্যাদাপূর্ণ ‘হিলারি রডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।
দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকার জন্য অধ্যাপক ইউনূসকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে হিলারি ক্লিনটন গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্বজুড়ে এর ইতিবাচক প্রভাব তুলে ধরেন।









