আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ তিন জনের বিরুদ্ধে ঢাকার আদালতে ১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাত ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলার অপর দুই আসামি হলেন হিরো আলমের কাজের সহযোগী আহসান হাবিব সেলিম এবং মো. মহিদুল ইসলাম। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।








