পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাবেন। এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব গভীরতর করা, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানো এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানো।
সফরকালে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। স্পেনে তিনি ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন, যা বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে। যুক্তরাজ্যে তিনি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসার এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা অন্বেষণ করবেন।







