সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় আগুন লাগার পর যাত্রীবাহী বিমানকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন সুলতান বিন আলী আল মাসতুর আল কাহতানি নামের এক বিমানবন্দরের কর্মী। বুধবারের এই হামলায় বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হয়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় সুলতান ও তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি মারা যান। এই হামলায় আরও একজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।







