ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনাগুলোকে 'বৈধ লক্ষ্যবস্তু' ঘোষণা করেছে। তারা এসব স্থাপনার আশেপাশে থাকা কর্মী ও সাধারণ নাগরিকদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছেন। সম্প্রতি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর সৌদি আরব ও হুতিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর আগেও হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছিল।











