পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তায় যেকোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও দুই পবিত্র মসজিদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করবে না পাকিস্তান।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌথ প্রতিরোধব্যবস্থা ব্যর্থ হলে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে তিন দেশের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করা হবে। সম্প্রতি হুতি যোদ্ধাদের প্রাণঘাতী হামলার মুখে পড়েছে সৌদি আরব, যার প্রেক্ষিতে পাকিস্তান ও সৌদি আরব দুটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।







