দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা হাতে বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা সৌরভ দাস, আশুতোষ রঙ্কা ও অজিঙ্কা শিন্ডেকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাঁদের তিহার জেলে পাঠানোর প্রতিবাদে এবং যন্তর মন্তরকে আবারও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদস্থল হিসেবে চালুর দাবিতে বুধবার সেখানে বিক্ষোভ করেন এসএফআই, ডিওয়াইএফআই, এনএসইউআই ও যুব কংগ্রেসের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে যন্তর মন্তরকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদস্থল হিসেবে বাতিল করা হয়।







