যশোরের মনিরামপুরে সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) গাজী আসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন রাজগঞ্জ বাজার এলাকায় তাঁর শ্বশুরবাড়ি থেকে ২৯ আগস্ট বিকেলে।
গাজী আসাদ দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের বাসিন্দা এবং থানা যুবলীগের সদস্য। তিনি দীর্ঘদিন স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। মনিরামপুর থানার ওসি আবু সাঈদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।









