দুর্নীতি দমন কমিশন (দুদক) অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব ও লেনদেনের নথিপত্র চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালাম স্বাক্ষরিত চিঠিতে তাদের দেশে ও বিদেশে থাকা সকল ব্যাংক হিসাব, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, ঋণ এবং পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার ও শেল কোম্পানি গঠন সংক্রান্ত দলিল ও রেকর্ডপত্র চেয়ে অনুরোধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এই অনুসন্ধান শুরু হয়েছে।






