সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে তদন্ত। মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসায় দুর্নীতি দমন কমিশনের অভিযানে পাওয়া জিও লোকেশন, এসএমএস ও সিডিআর-এর প্রিন্টেড ভার্সন থেকে এ তথ্য সামনে এসেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কিছু নথি যাচাই করে প্রাথমিকভাবে দুই ব্যক্তির সংশ্লিষ্টতার কথা জানায়। হাইকোর্টের নির্দেশে গঠিত টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদনে জিয়াউল আহসান ও মিডিয়া ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে এই হত্যাকাণ্ড ঘটে।








