সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা করেছে। শনিবার (২৪ অক্টোবর) পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) আমিরাতের সরকার জানায়, একটি ট্যাংকার থেকে সাগরে তেল নিঃসরণ বন্ধে জরুরি তৎপরতা চলছে। পরিবেশ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণে রেখেছে এবং নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ না হওয়া পর্যন্ত উম আল-কুওয়াইন শহরের চারপাশের সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ রেখেছে।







