রাশিয়া যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে 'রাসভেত' নামে নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে। এটি ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ইলন মাস্কের স্টারলিংকের বিকল্প হিসেবে কাজ করবে।
২০৩৫ সালের মধ্যে ৯০০টি স্যাটেলাইট স্থাপনের লক্ষ্য নিয়ে রাশিয়া এই প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে যুদ্ধের ময়দানে আরও কার্যকর যোগাযোগ ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ সম্ভব হবে।







