মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালংকার নিয়ে তিন সন্তান রেখে স্ত্রী উধাও হয়েছেন। শাশুড়ি নুর জাহান বেগম ২৯ আগস্ট রাতে থানায় অভিযোগ করেন।
সিনথিয়া বেগম (২৮) দুবাইয়ের দ্বীন ইসলামের স্ত্রী। ৩১ জুলাই সকালে তিন সন্তানকে রেখে বাবার বাড়ি চলে যান, ৬ লাখ ২০ হাজার টাকা ও ৪.৫ ভরি স্বর্ণ নিয়ে। পরে তালাক দেওয়ার ঘোষণা দেন।









