বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তাদের প্রতিষ্ঠানে হেড অব সার্ভিস কোয়ালিটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদটিতে আবেদনের জন্য স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি। চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা।



