মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গোপনে ইরানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে এটি কোনো শান্তি আলোচনার জন্য নয়, বরং মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার একটি মানবিক উদ্যোগ ছিল বলে তিনি জানান।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে ভ্যান্সের ইরান সরকারের সঙ্গে যোগাযোগের খবর প্রকাশিত হয়। এর পরেই ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি এই উদ্যোগের অনুমোদন দিয়েছেন। অসুস্থ মানুষকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।







