বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ এবং দামের ওপর প্রভাব বিবেচনায় গত কয়েক মাসে রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা কার্যকর রাখার পাশাপাশি জ্বালানির বাজার স্থিতিশীল রাখার বিষয়টিও যুক্তরাষ্ট্রকে বিবেচনায় নিতে হচ্ছে।
রুবিও আরও বলেন, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত ছাড় কিংবা এ ধরনের বিষয়ে প্রেসিডেন্ট যখন কোনো সিদ্ধান্ত নেন, তখন বিভিন্ন বিষয় বিবেচনায় রাখা হয়। কিছু দেশের পক্ষে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করা অত্যন্ত কঠিন, যা পররাষ্ট্রনীতি নির্ধারণের সময় গুরুত্ব পায়।







