রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। তবে ঘটনার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। কে বা কারা গুলি চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনায় কেউ হতাহত হননি।












