মধ্যপ্রাচ্যে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের যৌথ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানের যোগদানের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, এই চুক্তির দুয়ার সবার জন্য উন্মুক্ত এবং রাজনৈতিক নেতৃত্ব চাইলে ইরানও এর অংশ হতে পারে।
সম্প্রতি এই তিন দেশের প্রতিনিধিরা তেহরান সফর করে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিবের সাথে সাক্ষাৎ করেছেন। যদিও তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেনি, তবে এই সফরকে কেন্দ্র করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।







