শহরের ধুলা, ধোঁয়া ও বায়ুদূষণ কেবল ত্বকের নয়, চুলেরও মারাত্মক ক্ষতি করে। এই দূষণ চুলের স্বাভাবিক উজ্জ্বলতা কমিয়ে নিষ্প্রাণ করে তোলে, শুষ্কতা ও রুক্ষতা বাড়ায় এবং মাথার ত্বকে অস্বস্তি তৈরি করে। অক্সিডেটিভ স্ট্রেস চুলের বাইরের সুরক্ষামূলক স্তরকেও ক্ষতিগ্রস্ত করে।
চুল বিশেষজ্ঞ ক্লেলিয়া সিসিলিয়া অ্যাঞ্জেলন দূষণ থেকে চুল বাঁচাতে পাঁচটি অভ্যাসের কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে শ্যাম্পুর আগে তেল ব্যবহার, নিয়মিত ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার, রাতে ঘুমানোর আগে চুল আঁচড়ানো ও সিল্কের বালিশের কভার ব্যবহার, উদ্ভিজ্জ উপাদানের পণ্য বেছে নেওয়া এবং প্রসাধনীর উপাদান দেখে কেনা।






