গাজীপুরে শতাধিক মানুষকে ভুয়া মামলা দিয়ে হয়রানির অভিযোগে বরখাস্ত হওয়া লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামের বিরুদ্ধে ৫টি অপরাধ প্রমাণিত হয়েছে। এসব অপরাধের জন্য তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে।
এর আগে এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে বিচারক আরিফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ অনুযায়ী তার বিরুদ্ধে অদক্ষতা ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।








