ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করার অভিযোগে আটক সাথী আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে সোমবার দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।












