থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের কলকাতায় আসা একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছে। শনিবার বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পর এর শৌচাগারের আয়নায় ‘Bomb inside aircraft’ লেখা দেখতে পান কেবিন ক্রুরা। এই বার্তা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে দ্রুত বিমানটিতে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে দীর্ঘ তল্লাশির পরও বিমানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এই ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।












