ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চল প্রথমবারের মতো আবদুলরাওফ মাকাকুয়াকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। দীর্ঘ কয়েক দশকের সংগ্রামের পর শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত পার্লামেন্ট অধিবেশনে তিনি ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মুরাদ ইব্রাহিম পান ২৭ ভোট।
৬৯ বছর বয়সী মাকাকুয়া বাংসামোরো ট্রানজিশন অথরিটির সদস্য ছিলেন এবং মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) জ্যেষ্ঠ নেতা ছিলেন। তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের নিয়োগে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে মুরাদ ইব্রাহিমের স্থলাভিষিক্ত হলেন। এই অঞ্চলটি ফিলিপাইনের সবচেয়ে দরিদ্র এবং সাক্ষরতার হারও কম।







