প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফরকালে তাকে বহনকারী রুয়েটের বাস নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী রাজশাহী সফরকালে রুয়েটের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন। এই বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হলে, আবু বকর সিদ্দিক নামের একটি অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।








