সরকার পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৩১ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। তাদের পুলিশের বিভিন্ন ইউনিট, রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ ও প্রশিক্ষণকেন্দ্রে পদায়ন করা হয়েছে।










