রাজধানীর নিউমার্কেটে অবস্থিত গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, মালামাল লুট ও দখলের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ সময় দোকানের ভাড়াটিয়া ও মার্কেট ম্যানেজারকে মারধর করা হয়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ২৮ নম্বর ‘আছিল ভেলর’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। অভিযোগের তালিকায় থাকা ঢাকা কলেজ ছাত্রদলের নেতারা হলেন- যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম, জামাল আহমেদ জেমিন ও সাইফ হাসান এবং আহ্বায়ক সদস্য সাগর খান, পারভেজ মোশাররফ ও অপু মৃধা।








