পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার তারাবা প্রদেশে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। গত শুক্রবার জুমার নামাজের পরপরই বিনারি গ্রামে এই ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা গ্রামে ঢুকে গুলি চালাতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার পর বেশ কয়েকজন গ্রামবাসীর খোঁজ পাওয়া যায়নি। হামলাকারীরা দোকানপাট লুট করার পাশাপাশি নগদ টাকা, খাবার ও মোটরসাইকেলও নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। নাইজেরিয়ার মধ্যাঞ্চলে অপরাধী গোষ্ঠীগুলোর সহিংসতা বাড়ছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।







