হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য দেশজুড়ে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই সদস্যরা নিরাপত্তা বিধানে কাজ করবেন। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে বিজিবি বিশেষ নিরাপত্তা সহায়তা প্রদান করবে। দুর্গম এলাকায় দ্রুত সাড়া দিতে অস্থায়ী ক্যাম্পও স্থাপন করা হবে।






