যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা লাখো মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে একটি ফেডারেল আদালতের নির্দেশ। দীর্ঘদিন স্থগিত থাকা ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি কর্মসূচি চালুর নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার আদালত।
এই নির্দেশে নতুন করে ডিভি লটারির নিবন্ধন শুরুর সম্ভাবনা তৈরি হলেও, বাংলাদেশিদের জন্য এটি কতটা সুসংবাদ বয়ে আনবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।







