বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চীন থেকে চতুর্থ প্রজন্মের সুপারসনিক যুদ্ধবিমান 'জে-১০সি' কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, এ বিষয়ে আলোচনা অগ্রসর হচ্ছে।
নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এ সিদ্ধান্তকে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ক্রয় ভারত ও যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ নয়।







